বরিশাল ব্যুরো
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর সেকেন্ড ইন কমান্ড হারিছুর রহমান হারিছকে আজ (মঙ্গলবার) ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাসানাতের আশীর্বাদে হারিছ বিনা ভোটে টানা তিনবার জেলার গৌরনদী পৌরসভার মেয়র ছিলেন।এছাড়াও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন হারিছ।
গত ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা গৌরনদীর গডফাদার হারিছুর রহমান হারিছকে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর রামপুরা থেকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া বলেন, হারিছুর রহমানের বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন আইনে তিনটি মামলা রয়েছে।তাকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। আজ সকালে ঢাকার রামপুরা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে বরিশালে নিয়ে আসা হয়েছে