ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা নেওয়ার পর এক বিদ্যালয়ের ৬০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানান ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নোমান।
অসুস্থ শিক্ষার্থীদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে সপ্তম শ্রেণির খাদিজা ইসলাম, তামান্না ও রাফিয়া আখতার, অষ্টম শ্রেণির মিতু বেগম এবং ষষ্ঠ শ্রেণির মারিয়া আখতারকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা