শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

হঠাৎ বুকে ব্যথা, প্রাণ গেল নোবিপ্রবি ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র মোস্তফা তারেক সিয়াম (২৪) বুকের ব্যথায় মারা গেছেন। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। 

নিহত সিয়াম ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নড়াইল জেলার বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেন নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল জকি হোসেন। তিনি বলেন, বিকেলে বিশ্ববিদ্যালয়ে মাঠে ফুটবল খেলে সিয়াম। একপর্যায়ে তার বুকে ব্যথা দেখা দেয়। এরপর মাঠ থেকে সে উঠে চলে আসে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেললে অন্য ছাত্ররা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, ওই ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার মরদেহ নিয়ে যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ