শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাসে অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করেছেন র‌্যাব-৮ সদস্যরা। এ ঘটনায় বাসটির সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভোলা বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি নিশ্চিত করে।

 র‌্যাব জানায়, গোপন সংবাদে জানা যায় ভোলা-বরিশাল সড়ক পথে বিআরটিসির বাসে বিপুলসংখ্যক কচ্ছপ অবৈধভাবে বিক্রির জন্য বহন করা হচ্ছে। এ সংবাদে লাহারহাট ফেরিঘাট এলাকায় অভিযান চালায় র‌্যাব। সেখানে বিআরটিসির একটি বাসে তল্লাশি চালিয়ে চার বস্তায় বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করা হয়। এসবের ওজন ১৬০ কেজি।

এ সময় ওই বাসের সুপারভাইজার ভোলা সদর থানার দক্ষিণ বালিয়া এলাকার বাসিন্দা মো. ফয়সাল (২৭) ও বাসের হেলপার (সহকারী) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চর হোগল বুনিয়া এলাকার বাসিন্দা মো. সজিব শেখকে (২৬) আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল সà¦