শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

সড়কে সচেতনতা বাড়াতে বরিশালে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

‘ছাত্র জনতার অঙ্গিকার' নিরাপদ সড়ক হোক সবার’ এই স্লোগান নিয়ে  বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে বরিশাল জিলা স্কুলের হল রুমে জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিতা রানী হালদারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিআরটিএ বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন- মেট্রোপলিট্রন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আরিফ হোসেন, জেলা ট্রাফিক পুলিশের পুলিশের ইন্সপেক্টর (টিআই) আবদুর রহিম, ‘নিরাপদ সড়ক চাই’ বরিশাল জেলা কমিটির আহবায়ক অধ্যাপক রুহুল আমিনসহ অন্যরা।

সভায় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষকে সড়কে সর্তকভাবে চলাচলের জন্য সড়কে দুর্ঘটনা এড়াতে প্রজক্টরের মাধ্যমে সরকারের বিভিন্ন পরিকল্পনার সচিত্র চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দেয়া হয়।

সড়কে কীভাবে চলাচল করতে হবে এ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন করা হয়। পরে প্রশ্নের সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ