শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

নড়াইলে ৩০টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি

নড়াইলে বিভিন্ন এলাকায় চুরি হয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।

তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেসন সেলের (সিসিআইসি) সদস্যরা ফোনগুলো উদ্ধার করেন। এছাড়া বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেয়া ৮০ হাজার টাকাও উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল ইসলাম, ডিবি পুলিশের ওসি ছাব্বিরুল আলম, সিসিআইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ