বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

পাঁচবিবিতে শহীদ বিশালের কবর জেয়ারত করলেন নতুন ইউএনও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জয়পুরহাট প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিতে শহীদ হওয়া কলেজছাত্র বিশালের কবর জেয়ারত করেছেন জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান। বুধবার বিকেলে উপজেলার রতনপুর গ্রামের শহীদ নজিবুল সরকার বিশালের কবর জেয়ারত ও তার রুহের মাগফেরাত কামনা করেন  তিনি। এরপর তিনি বিশালের বাড়িতে যান, সেখানে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান- তাদের খোঁজ-খবর নেন। এসময় তিনি বিশালের বাবা-মাকে বলেন, আপনাদের যেকোন বিষয় আমাকে অবহিত করবেন এবং সার্বক্ষণ যোগাযোগ রাখবেন।

শহীদ বিশালের কবর জেয়ারতে অংশ নেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, ধরঞ্জী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, বিশালের বাবা মজিদুল সরকার, তার দাদা মাফিজুল সরকার ও স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামসহ এলাকাবাসী।

গত ৪ আগষ্ট জয়পুরহাট শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে বিশাল গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ