শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

বাড়িঘরে হামলা: যুবদলের ২ নেতার থানায় পাল্টাপাল্টি অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে যুবদল নেতার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হন যুবদল নেতা ফাইজুল ইসলাম। এ বিষয়ে ভুক্তভোগী যুবদল নেতা ফাইজুল ইসলাম বাদী হয়ে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম ও শ্রমিকদল নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত বুধবার দুপুরে উপজেলার মাওনা গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ফাইজুল ইসলাম উপজেলার মাওনা গ্রামের শামসুদ্দিনের ছেলে। তিনি গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য।

ভুক্তভোগী ফাইজুল ইসলাম অভিযোগ করে বলেন, বেশ কিছু দিন যাবত স্থানীয় কাজল মিয়ার সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ চলছে। হঠাৎ করে কাজল মিয়া জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শ্রমিকদল নেতা শরিফুল ইসলামকে ভাড়া করে এনে আমার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট শুরু করে। আরিফ সরকার ও শরিফ সরকারের নেতৃত্বে আমার বসতবাড়ির প্রতিটি কক্ষে ভাঙচুর চালানো হয়েছে। আমি বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আমাকে কুপিয়ে মারাত্মক আহত করে।

অভিযুক্ত জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে ফাইজুল ইসলাম মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমি ঘটনাস্থলে যাইনি। এমন কোন প্রমাণ দিতে পারবে না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ বিষয়ে উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ