শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গরু-খাসি দিয়ে গণভোজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সবচেয়ে বড় পরিসরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর উপজেলার ফুলপুকুরিয়া হাইস্কুল মাঠে দোয়া ও গণভোজের আয়োজনে সর্বস্তরের মানুষের ঢল নামে।

গণভোজ উপলক্ষে ৩টি গরু ও ৩টি খাসি জবাই করা হয়। রান্না হয় ৪০ মণ চালের ভাত। মাংসের সঙ্গে ছিলো ২৫ মণ ডাল। আয়োজকদের ধারণা, নেতাকর্মী ছাড়া অনুষ্ঠানে ১৫-১৬ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন।

গুমানীগজ ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাইবান্ধা ওলামা দলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজি। এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনার পাশাপাশি দেশ ও মানুষের জন্য দোয়া করা হয়।

দোয়া শেষে লাইন ও সারিবদ্ধভাবে হাজার-হাজার মানুষ মাঠেই বসে পড়েন। পরে একযোগে তাদের মাঝে খাবার পরিবেশন শুরু হয়। এর আগে, সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী। এতে সভাপতিত্ব করেন গুমাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ