শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

মাদারীপুরে প্রতিবেশীর কিল-ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

তুচ্ছ ঘটনায় মাদারীপুরের শিবচরে প্রতিবেশীর কিল-ঘুষির আঘাতে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ রবিবার রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জেলার শিবচর পৌরসভার ৩নং ওয়ার্ডের গুয়াতলা গ্রামের পশু হাসপাতাল সংলগ্ন আবুল হোসেন মোল্লার ছেলে স্বপন মোল্লার বাড়ি নির্মাণ কাজ চলছে। রবিবার সন্ধায় স্বপন মোল্লা তার বাড়ির পানি নিষ্কাশনের পাইপ রাস্তার ড্রেনের সাথে সংযোগ করছিল। পাইপটি তার প্রতিবেশী আশরাফুজ্জামান মালের দোকানের দরজার সামনে হওয়ায় আশরাফুজ্জামান পানির পাইপটি অন্যত্র সরাতে বলে। এতে স্বপন মোল্লার সাথে আশরাফুজ্জামানের বাকবিতণ্ডা হয়। এসময় স্বপন মোল্লা কিল ঘুষি দিয়ে আশরাফুজ্জামানকে মারধর করেন। এতে আশরাফুজ্জামান মাটিতে পড়ে মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত আশরাফুজ্জামান মাল ওই এলাকার মৃত দেলোয়ার মালের ছেলে।

নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম বলেন, স্বপন মোল্লা তার বাড়ির পানির পাইপ ড্রেনে সংযোগ করতে আমার স্বামীর দোকানের দরজার মুখে গর্ত করে। এতে আমার স্বামী বাঁধা দিলে এলোপাথারি কিল-ঘুষি মারে। সে আমার স্বামীকে হত্যা করেছে।

এ ব্যাপারে শিবচর থানার ওসি মোকতার হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ