শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

দেশে খুন কমেছে, নিরাপত্তা আগের মতোই আছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে আগের তুলনায় খুনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। তিনি বলেছেন, নাগরিকরা আগের মতোই নিরাপদ আছেন এবং সামগ্রিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, ‘আমাদের পরিসংখ্যান বলছে, বাংলাদেশে আগের সময়ে যে পরিমাণ খুন হতো, বর্তমানে তা অনেক কমে গেছে।

মানুষ যতটা নিরাপদ ছিল, এখনও ততটাই নিরাপদ রয়েছে।’

সাম্প্রতিক সময়ে কয়েকটি হত্যাকাণ্ড নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই প্রভাব পড়বে কি-না তা বলা কঠিন। এটি নির্ভর করে কোন ঘটনা, কী প্রেক্ষাপটে ঘটেছে তার ওপর।’

ফায়ার সার্ভিসের ভূমিকার প্রশংসা করে নাসিমুল গণি বলেন, ‘জনগণের সেবায় ফায়ার সার্ভিস শতভাগ সফল হতে কাজ করছে।

একটি ফোন কল পেলেই তারা দ্রুত সাড়া দেয়। এই বাহিনীকে আরো সক্ষম করে গড়ে তুলতে না পারলে সেটি সবার জন্যই ব্যর্থতা হবে। তবে এ ক্ষেত্রে সরকারের সদিচ্ছা রয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা অব্যাহত আছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ