বরিশাল ব্যুরো
বরিশালে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার সকাল ১০টা থেকে দিনভর এ উচ্ছেদ অভিযান নগরের রূপাতলী থেকে দপদপিয়া ও কালিজিরা পর্যন্ত চলে। তবে কালিজরা বাজারের ব্যবসায়ীদের স্থাপনা সরাতে এক মাস সময় দেওয়া হয়েছে।
জানা গেছে, বরিশাল-কুয়াকাটা সড়কের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে দপদপিয়া পর্যন্ত সড়কের দুপাশে সড়ক ও জনপদের জমি লিজ নিলেও ক্ষমতার দাপটে বেশ কয়েক বছর ধরে তা নবায়ন করেননি ব্যবসায়ীরা। পাশাপাশি অনেকে অবৈধভাবে দখল করে সেখানে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছিল। আর ওই জমি উদ্ধারের জন্য এ উচ্ছেদ অভিযান চালিয়েছেন বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম।
তবে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর স্বত্বাধিকারীদের মধ্যে অনেকেই বৈধ কাগজপত্র থাকার কথা জানিয়েছেন। বিশেষ নগরের রূপাতলী এলাকায় সমাজসেবা কার্যালয়ের সামনে সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি দখল করে গড়ে ওঠা মারà§