শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

নতুনদের ভিড়ে পুরনোদের অবমূল্যায়ন যেন না হয় : বাদশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ব্যাংক, বীমা, বিদ্যুৎ ও পরিবহনসহ সকল সেক্টর থেকে বিএনপিপন্থী শ্রমিকদের চাকরি থেকে বরখাস্ত করেছে। বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন চালিয়েছে। নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। নতুনের ভিড়ে যেন পুরনোরা হারিয়ে না যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ‘অতীতের চেয়ে এই নির্বাচন অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জ হবে। তাই জাতীয় নির্বাচনের আগেই সকল শ্রমিক সংগঠনকে সুসংগঠিত হতে হবে।’

বুধবার বগুড়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাদশা।

শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুলের পরিচালনায় সাংগঠনিক কর্মী সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনà