সিরাজগঞ্জ প্রতিনিধি
দীর্ঘ তিন মাস ১০ দিন বন্ধ থাকার পর সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৬টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি চলাচল শুরু করেছে। তবে ছুটির দিন থাকায় ট্রেনে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্টেশন দুটির কার্যক্রম ও সিরাজগঞ্জ-ঢাকার মধ্যে চলাচল করা একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে স্টেশন দুটি মেরামতসহ ট্রেনটি চালুর দাবিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদানসহ সভা-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। দীর্ঘ সময়