শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হিলি বন্দর দিয়ে কমেছে পণ্য রফতানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু, পেঁয়াজ, চাল, ভূষি, ও মসলা জাতীয় পণ্যের আমদানি বাড়লেও ভারতের অভ্যন্তরে জটিলতা থাকায় হিলিবন্দর দিয়ে কমছে রফতানি। ভারতের বাজারে সবজি, ঝুট কাপড়, কাঁচাকলা, মাছসহ বেশকিছু পণ্যের চাহিদা থাকলেও এ বন্দর ব্যবহার করে রফতানি করতে পারেন না হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। তবে নিজেদের অভ্যন্তরীণ অবকাঠামো ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোয়ারান্টাইন না থাকায় পণ্য আমদানি করতে পারছেন না ভারতীয় ব্যবসায়ীরা।

দেশের অন্যান্য স্থলবন্দরগুলোর মতো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাণিজ্য স্বাভাবিক থাকলেও ভাটা পড়েছে রফতানি খাতে। বিগত অর্থবছরগুলোতে এই বন্দর দিয়ে ভারতে রফতানি হতো ঝুট কাপড়, রাইস ব্র্যান্ড ওয়েল, ওয়াটার পাম্প, চিটা গুড়। তবে এখন নামমাত্র একটি পণ্য রফতানি হচ্ছে ভারতে।

উত্তরবঙ্গের সবচেয়ে ব্যস্ততম স্থলবন্দর হিলি। এই বন্দর দিয়ে ভারত থেকে নানা পণ্য আমদানি হলেও রফতানি হয় নামমাত্র কয়েকটি। তবে এই বন্দর দিয়ে রফতানির অপার সম্ভাবনা থাকলেও ভারত অভ্যন্তরে নানা জটিলতায়- তা ব্যহত হচ্ছে।