বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাঁচবিবিতে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার দুপুরে মওলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এ মহান নেতার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

উপজেলার বীরনগরে মওলানা ভাসানী এতিম শিক্ষা কেন্দ্র ও আলেমা খাতুন ভাসানী মুসাফিরখানায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের আহবায়ক মনোয়ার চৌধুরী মেরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী।

এতে বক্তব্য দেন- ভাইস চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবু, সমিরণ নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

শিক্ষক সাঈদ ইবনে আলী, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ছায়েম উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক লাবু সরদার ও ভাষা স্বপ্ন বাস্তবায়ন পরিষদের সদস্য স্বদেশ চৌধুরী। শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা রাকিবুল ইসলাম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ