মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি বাড়িতে গ্যাসের সংযোগের কাজ করার সময় বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল এলাকার ১ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আরিফুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিকের শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। তিনি রংপুরের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের বাসিন্দা। তিনি ফতুল্লার দেলপাড়া বাজারসংলগ্ন একটি ভাড়া বাড়িতে থাকেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন সামান্য দগ্ধ হওয়ায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাঁদের নাম–ঠিকানা জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্যানিটারি মিস্ত্রি আব্দুল জলিল জানান, ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল এলাকার ১ নম্বর গলিতে দেলোয়ার হোসেনের বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়ার জন্য তাঁর (দেলোয়ার) সঙ্গে ১৭ হাজার টাকায় চুক্তি হয়েছিল। তিনি অগ্রিম দুই হাজার টাকাও দেন। স্থানীয় এক গ্যাস কন্ট্রাক্টরের মাধ্যমে কয়েকজন শ্রমিক নিয়ে সোমবার রাতে কাজ শুরু করা হয়। মাটি কেটে পাইপে সংযোগ দেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় চারজন শ্রমিক দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আরিফুল ইসলামের শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

তবে ঘটনাটি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাসের ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গ্যাসের লিকেজ থাকায় ওই বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে সেখানে নতুন করে মাটি খোঁড়ার কোনো আলামত পাওয়া যায়নি। কেউ দগ্ধ হয়েছেন কি না, তা–ও তিনি জানেন না। ওই বাড়িতে গ্যাস–সংযোগটি বৈধ ছিল বলে তিনি জানিয়েছেন।

ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন জানিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ