শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রংপুরের করতোয়ায় বালু উত্তোলনের মহা-উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

আইনের কঠোর প্রয়োগ না থাকার কারণে রংপুরের পীরগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে প্রতিদিন শতাধিক ট্রাক বালু উত্তোলন করছে একটি চক্র। স্থানীয় জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় বালু উত্তোলন করে তা প্রকাশ্যে বিক্রয় করা হচ্ছে। ফলে ভাঙছে নদীর পাড়ে অবস্থিত বাড়িঘর ও ফসলি জমি। বদলে যাচ্ছে নদীর গতিপথ। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে করতোয়া নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে।

অভিযোগ, ৫ আগস্টের আগে কিছু কিছু অভিযান চালাত প্রশাসন। তখন বালু উত্তোলন কিছুদিন বন্ধ থাকত। প্রশাসনের উদ্যোগহীনতা ও স্থবিরতার সুযোগ কাজে লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে।

এলাকার আফজাল শেখ বলেন, করতোয়া নদী থেকে বালু উত্তোলন ও লুটের কারণে পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া, বড় আলমপুর, চতরা ইউনিয়নসহ পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। ফসলি জমিসহ বাড়িঘর ও বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙনের কবলে পড়েছে। জীববৈচিত্র্যের ওপর প্রভাব দেখা দিয়েছে।