শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

বগুড়ায় ছেলের মৃত্যুর খবরে মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেছেন মা। রোববার রাত ১১টার দিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা ছেলে আব্দুল মান্নান সরদার। তার মৃত্যুর খবর শোনার পর মান্নানের  মা আমেনা  বেগম (৮৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আব্দুল মান্নান সরদার  (৬০) উপজেলার মধুপুর ইউনিয়নের দক্ষিণ হাঁসরাজ গ্রামের মৃত্যু হবিবর সরদারের ছেলে।

এলাকাবাসী জানায়, শনিবার সকাল ১০টার দিকে আব্দুল মান্নান সরদার জমিতে কাজ করতে গিয়ে পাওয়ার টিলারের নিচে পড়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে মারা যান। সন্তানের মৃত্যুর সংবাদ শোনার পড়ে আব্দুল মান্নান সরদারের মা আমেনা বেগম (৮৫)  হৃদরোগে আক্রান্ত হয়ে পর দিন  সোমবার সকাল ৮টায় মারা যান।

মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জানান, মান্নান সরদার একজন কৃষক ছিলেন। ছেলের মৃত্যুর সংবাদ শুনে মা মারা যান। ঘটনাটি খুবই হৃদয়বিদায়ক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ