বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মুফতী ওয়াক্কাস রহ. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মণিরামপুর( যশোর) প্রতিনিধি

যশোর মণিরামপুরে মুফতী মুহাম্মদ  ওয়াক্কাস রহ. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সাবলম্বী প্রকল্পের আওতায় দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। আজ ১৯ নভেম্বর  দুপুর ৩টায় দারুল উলুম ইলাহি বখশ মাদরাসায় এক অনুষ্ঠানের মাধ্যমে মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দুঃস্থ  মা-বোনদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। যে ১৪ জন অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়, তারা হল মোসা: সুমাইয়া খাতুন, লিমা শারমিন, (বাকোশপোল) মুসলিমা,(বালিয়াডাঙ্গা) খাদিজা, (বিজয়রামপুর) আয়েশা, নাজিফা (তেতুলিয়া) উম্মে জারির, উম্মে বুশরা,মাজেদা,আসমা, (দুর্গাপুর) উম্মে সাদ (সাতনল) রিপা (লাউড়ি)হালিমা (গাংড়া) সাদিয়া (কামালপুর)  

দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুফতী মুহাম্মদ  ওয়াক্কাস রহ. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রশিদ বিন ওয়াক্কাস সুদের কুফল আলোচনা করত: বলেন আমরা চাই আপনারা এই মেশিনের মাধ্যমে নিজেদের সেলাই কার্য সমাধার পাশাপাশি উপার্জন করে  সাবলম্বি হয়ে আপনাদের পরিবারকে আর্থিক সহায়তা করবেন। সমাজের বিভিন্ন এনজিও আমাদের মা বোনদের ঋণ দেওয়ার নামে চওড়া সুদের বোঝা চাপিয়ে দেয়। যার ফলে শান্তির পরিবর্তে সংসারে অশান্তির আগুন সৃষ্টি হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন, মাও: বরকতুল ইসলাম, মুফতি আবু বকর সিদ্দিক, আশরাফ ইয়াছিন, নাসিম খান, মাহমুদ হাসান, এস এম মারুফ প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ