শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

নওগাঁয় নদীর পাড়ে মিলল নবজাতকের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে কলোনীপাড়া এলাকার আত্রাই নদীর পাড় থেকে ক্ষত-বিক্ষত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আত্রাই নদীর পাড়ে এই ক্ষত-বিক্ষত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠায়।

স্থানীয়রা জানায়, সকালে পলিথিনে মোড়ানো একটি নবজাতকের মরদেহ দেখতে পান তারা। শিশুটির নিচের অংশ ও একটি হাত শেয়াল বা অন্য কোন হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। তবে মুখমণ্ডলসহ উপরের অংশ অক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তার অপকর্ম আড়াল করতে নবজাতকটিকে হত্যা করে সেখানে ফেলে যায়।

এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি হাশমত আলী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ