বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হত্যা মামলায় আইনি সহায়তা না পাওয়ার অভিযোগ আসামি পক্ষের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদিন হত্যা মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে আইনি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন আসামি পক্ষের লোকজন। মঙ্গলবার সকালে মাদারীপুরে নতুন শহর এলাকার একজন সাংবাদিকের অফিসে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। এসময় হত্যা মামলার ঘটনায় আসামিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে হত্যা মামলার প্রধান আসামি ফারুক মাতুব্বরের স্ত্রী আরফিন অভিযোগ করে বলেন, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদিনকে তাঁতিবাড়ি এলাকায় ব্যাপক মারধর করে সন্ত্রাসীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী মায়া আক্তার বাদী হয়ে ১২ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় আরফিনের স্বামী মোস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের অধ্যক্ষ ফারুক মাতুব্বরকে ১নং আসামি করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করলে আদালতের মাধ্যমে ফারুক মাতুব্বর এখন কারাগারে আছেন।

নিহত অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদন, মাদারীপুর আইনজীবী সমিতির সদস্য হওয়ায় মাদারীপুর আদালতে আসামির পক্ষে কোন আইনজীবী মামলা পরিচালনার দায়িত্ব নিচ্ছেন না। এতে আইনি সহায়তা না পাওয়ায় মানবিধকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেন আসামিপক্ষের লোকজন।

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, হত্যা মামলাকে কেন্দ্র করে বাদীপক্ষের লোকজনের আসামিদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। বাড়ির লোকজন হত্যা মামলার আসামি হওয়ায় এলাকাছাড়া। এতে নিরাপত্তাহীনতায় আসামিপক্ষের লোকজন। এ ক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ কামনার পাশাপাশি এই মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফারুক মাতুব্বরের মা ইজ্জাতুন নেছা, ছোটভাই শাহজালাল মাতুব্বর, বোন শাহানুর বেগম, ফেরদৌসি আক্তারসহ অনেকেই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ