শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

শেরপুরে পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুজন সেন, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু দুটির নাম—রেজুওয়ানা ও রেজবানা। দুজনেরই বয়স দেড় বছর। তারা কৃষ্ণপুর এলাকায় রাকিবুল ইসলাম রকির সন্তান।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, শিশু দুটি বেশিরভাগ সময় নানার বাড়িতেই থাকত। বুধবার সকালে খেলতে বের হয়ে একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, মৃত শিশুদের সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ