বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পৌরসভার সাবেক মেয়রসহ সাত আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গতকাল মঙ্গলবার রাতে নগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো.শফিকুল ইসলাম খান জানান, গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন ভূঁইয়া, সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জামান, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল হাসান, পৌর আওয়ামী লীগের সদস্য মনোয়ার হোসেন চাঁন, জহিরুল ইসলà¦