শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

মহাসড়কের পাশে পরে ছিল তরুণের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামে এক তরুণের লাশ করা উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি এলাকায় আনোয়ার সিমেন্ট সিট ফ্যাক্টরির বিপরীত পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জিসান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঝাউচর গ্রামের আলী আকবর ছেলে। বছরখানেক ধরে তিনি গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামে নানার বাড়িতে থেকে কাজ করতেন।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বলেন, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চর বাউশিয়া বড়কান্দী কুমিল্লামুখী সড়কের পাশে একটি লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ