শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সিরাজগঞ্জে কাঁচা বাজারে আগুন, বিপাকে ক্রেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে নিত্যপণ্যের বাজারে দামের উত্তাপে ক্রেতা সাধারণ পুড়ে ছাড়খার হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের মধ্যে নাভিশ্বাস দেখা দিয়েছে। দীর্ঘ দিন ধরেই নিত্যপণ্য কাঁচাবাজার, মাছ, মাংস এমন কি মসলাজাত পণ্যের দামে হাসফাস অবস্থা সাধারণ মানুষের। বাজারে বেড়েই চলছে অস্থিরতা। সরবরাহে খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম উধ্বমুখী। সপ্তাহের ব্যবধানেই দাম বেড়েই যাচ্ছে বিভিন্ন পণ্যের। নিত্য পণ্যের দাম বাড়ার সাথে সাথে অধিকাংশ পরিবারে জুটছে না একবেলা আমিষ।

সরেজমিনে শহরের পাইকারির বড় বাজার, বানিয়া পট্টি বাজার, স্টেশন বাজার, কালিবাড়ি বাজার, বাহির গোলা বাজার, কাঠেরপুল বাজার, সমাজ কল্যাণ মোড় বাজার ও কাজিপুর রাস্তার মোড় বাজার ঘুরে দেখা যায়- গত সপ্তাহের ব্যবধানে এই সপ্তাহের প্রথম থেকেই সবজির দাম বেশি। বর্তমানে বাজার মূল্য বেশি হওয়ার কারণে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে সকল সবজি। সবজির বাজার আগুন হওয়ার কারণে নিম্ন আয়ের মানুষগুলো প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে নিয়মিত বাজার করতে। সবজির বাজারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের  দাম নিয়ন্ত্রণে না আসলে চরম দুর্ভোগে পড়তে হবে নিম্à