শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চালু হলো পরীক্ষামূলক ট্রেন।

রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিক ভাবে চালু হওয়ার পর ঢাকার কমলাপুর রেল ষ্টেশন থেকে পরীক্ষামূলক ট্রেনটি ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশনে এসে পৌছায়। পরে এটি ১০ টা ৪০ মিনিটে খুলনার উদ্যেশ্যে ছেড়ে যায়। এ সময় বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও উৎসুক জনতা স্বাগত জানায়।

রেলওয়ে সূত্রে জানা যায়, আগামী ১লা ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের পর প্রতিদিন ৩টি ট্রেন ঢাকা থেকে খুলনায় চলাচল করবে। ঢাকা থেকে খুলনা পৌছাতে সময় লাগবে মাত্র ৩ ঘন্টা।

যাত্রীদের চাপ বিবেচনা করে ঢাকা-খুলনা রুটে চলাচল করবে ৩ জোড়া ট্রেন। ঢাকা থেকে ভাঙ্গা- ফরিদপুর-রাজবাড়ী হয়ে খুলনার দূরত্ব ছিল ৩৬৭ কিলোমিটার থেকে এর দূরত্ব কমে দাড়াচ্ছে ১৭২ কিলোমিটার।

প্রাথমিকভাবে সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেসসহ খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত প্রতিদিন তিন জোড়া করে ট্রেন চলাচল করবে বলে সূত্রে জানা যায়।

প্রতিদিন ভোর ৬টা, বেলা সাড়ে ১২টা, দুপুর আড়াইটা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা থেকে ছেড়ে যশোর, নড়াইল, ভাঙ্গা হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায় পৌঁছাবে। এতে সময় লাগবে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা। প্রস্তাবনায় সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। নতুন রুটে ট্রেন চালুর খবরে দারুণ উচ্ছ্বসিত ভাঙ্গা সহ  খুলনা অঞ্চলের সাধারণ যাত্রীরা।

বামনকান্দা রেলস্টেশনে বিষয়টি নিয়ে কথা হয় ঢাকা থেকে ফেরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে, তাদের চোখে মুখে উচ্ছাসের ছাপ দেখা যায়। আব্দুল্লাহ নামে আরেক যাত্রী বলেন, খুলনা থেকে ঢাকায় ট্রেনে করে যেতে আগে সময় লাগত প্রায় ৮ ঘণ্টা। এখন খুলনা থেকে ঢাকা যাওয়া যাবে মাত্র ৩ ঘণ্টায়। এটা সত্যিই দারুণ খবর। আমরা সহ দক্ষিণাঞ্চলের মানুষ খুবই আনন্দিত।

এ বিষেয় ভাঙ্গা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোঃ সাকিবুর রহমান আকন্দ বলেন, আজ থেকে আনুষ্ঠানিক ভাবে ঢাকা থেকে খুলনা পরীক্ষামূলক ট্রেন চালু হয়েছে। আগামী ১লা ডিসেম্বর আনুষ্ঠানিভাবে উদ্বোধন করা হবে। প্রতিদিন থেকে ৩টি ট্রেন ঢাকা থেকে খুলনায় চলচল করবে। এতে পৌছাতে সময় লাগবে মাত্র ৩ ঘন্টায়। আবার খুলনা থেকে ঢাকা পদ্মা সেতু হয়ে ঢাকা চলাচলের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন করে টিকিটের বুথও বাড়ানো হচ্ছে। ফরিদপুরের ভাঙ্গা থেকে  যশোরের পদ্মবিলা রেলওয়ে স্টেশন পর্যন্ত ১০০ কিলোমিটার গতিতে ট্রেনটি চলবে।

এদিকে পরীক্ষামূলক ট্রেনে যাত্রী হিসেবে ছিলেন রেলপথ বিভাগের সচিব আ: বাকি, রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত হোসেন, রেলওয়ের পশ্চিম অঞ্চলের প্রধান কর্মকর্তা  মামুনুর রহমান রাজবাড়ী রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর মোঃ শফিকুর রহমান সহ বাংলাদেশ সেনাবাহিনী, চায়না রেলওয়ে কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ