শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আজ কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আল্লামা নুরুল হক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসম্মেলনে জাতির সম্মুখে ৮ টি প্রস্তাব পেশ করা হয়েছে। সংগঠনের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস সংগঠনের পক্ষে উক্ত প্রস্তাবাবলী সবার সামনে পেশ করেন। উপস্থিত জনতা সমস্বরে সকল প্রস্তাবকে জোর সমর্থন জানিয়েছেন।

এক. এদেশে এক শ্রেণীর লোক হযরত মুহাম্মদ (সা.) কে শেষ নবী হিসেবে বিশ্বাস ও স্বীকার করেনা। বরং গোলাম আহমদ কাদিয়ানীকেও তারা নবী হিসেবে স্বীকার করে। এরা নিজেদেরকে আহমদিয়া জামাত দাবী করে কোরআন, হাদীস ও ইসলামী বিভিন্ন পরিভাষা ব্যবহার করে সহজ সরল মুসলমানদেরকে বিভ্রান্ত করে চলেছে। আহমদিয়া নামধারী কাদিয়ানীরা যেহেতু হযরত মুহাম্মদ (সা.) কে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না- তাই কাদিয়ানীরা অমুসলিম, কাদিয়ানীরা কাফের।