শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি

মহেশখালীতে থানা পুলিশের সাড়াশি অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রতিদিনের মত এই অভিযান অব্যাহত রেখেছে মহেশখালী থানা পুলিশ।

থানা সূত্রে জনা যায়, ২৫ নভেম্বর (সোমবার) গভীর রাতে মহেশখালী থানার ওসি তদন্ত তাজ উদ্দিনের দিক নির্দেশনায়, মহেশখালী থানার অভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৭টি জিআর ও ৬টি সিআর পরোয়ানাভুক্ত মোট ১১জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জিআর ০৭ টি পরোয়ানা ভুক্ত আসামী- শামসুল আলম, পিতা- বকসু মিয়া, জিআর পরোয়ানা ০২টি। সাং- ফকিরাঘোনা, নোনাছড়ি, ইউপি- কালামারছড়া, থানা- মহেশখালী, মোহাম্মদ উল্লাহ, পিতা- মোঃ আলী, সাং- আধারঘোনা, ইউপি- কালামারছড়া, থানা- মহেশখালী,এরশাদ উল্লাহ(৩৫), পিতা- মৃত নেছার, মোঃ সোনা মিয়া(৫৭), পিতা- আবু শামা, (০২টি জিআর পরোয়ানাভুক্ত), উভয় সাং- তাজিয়াকাটা, কুতুবজুম ইউপি, থানা- মহেশখালী, জাফর আলম, পিতা- মৃত বশির আহমদ, সাং- মুন্সিডেইল, বড় মহেশখালী ইউপি, থানা- মহেশখালী, সি আর পরোয়ানা ভুক্ত আসামী। মাসুকা বেগম, স্বামী- ফরিদুল আলম, রাহেনা বেগম, স্বামী- জাফর আলম, জাফর আলম, পিতা- মৃত বাচা মিয়া, ফরিদুল আলম, পিতা- মৃত বাচা মিয়া, সোলাইমান, পিতা- মৃত ঠান্ডামিয়া, জমির উদ্দিন প্রঃ কালা বাশি, পিতা- মৃত ঠান্ডামিয়া। সর্বসাং- মুন্সির ডেইল, বড় মহেশখালী ইউপি, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার।

মহেশখালী থানার ওসি তদন্ত তাজ উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক বিশেষ এই অভিযান চলমান থাকবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ