শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

নড়াইলে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের নিয়ে স্মরণসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত এবং শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নড়াইল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল শেখ শেফায়েত আব্দুল্লাহ, সিভিল সার্জন আব্দুর রশিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক রাফায়েতুল হক তমাল, সদস্য সচিব শাফায়াত উল্লাহসহ অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ অনেকে।

সভায় জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে শহীদ পরিবারের সদস্য এবং আহতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ