শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

নাটোরে ট্রাক-অটোভ্যানের সংঘর্ষে দুই চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক এবং ট্রাক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের কদিমচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আলফু থান্দার (৫৫) নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের এসার উদ্দিনের ছেলে এবং নিহত ট্রাকচালক মোস্তাকিন (২৫) বাগেরহাট জেলার কচুয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভ্যানচালক আলফু থান্দা ব্যাটারিচালিত একটি ভ্যান নাটোর-পাবনা মহাসড়ক হয়ে কয়েনবাজারের দিকে যাচ্ছিলে। পাবনা থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। এসময় ব্যাটারি চালিত অটোভ্যান উপজেলার কদিমচিলান এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যান চালক নিহত হয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ট্রাক চালক গুরুতর আহত হন। এসময় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মী এসে চালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ