শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ফেনীতে ১২৩ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৪২ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

ফেনী শহরের বড় বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা ও ১২৩ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসাইন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের বড় বাজারে মুড়ির পট্টি ও খাজা আহম্মদ সড়কে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফরিদ রেকসিনের মালিক ফরিদ উদ্দিনের দোকান থেকে ১৯ কেজি পলিথিন জব্দ ও ৭ হাজার টাকা জরিমানা, নাজিম এন্টারপ্রাইজ থেকে ৬০ কেজি পলিথিন জব্দ ও ১৫ হাজার টাকা, রুবেল এন্টারপ্রাইজ থেকে ৪৪ কেজি পলিথিন জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রি না করতে স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে কাজ চলছে। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ল্যাব অ্যাটেনডেন্ট সাইফুল করিম রমি, নমুনা সংগ্রহকারী সম্রাট জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। এতে ফেনী মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ