শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নতুনপাড়া এলাকায় ডিবি পুলিশের একটি দল এবং থানা পুলিশের অপর একটি দল একই উপজেলার বালুদিয়ার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- গুনাইগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম এবং মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আব্দুস সোবাহান।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় উপজেলার হান্ডিয়াল এলাকায় শিক্ষার্থীদের মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় থানায় মামলা হয়। গ্রেফতার উভয়ই এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল। বেশ কিছুদিন ধরে তারা পলাতক থাকার পর এলাকায় ফিরে এলে গোপন সংবাদে এই দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে চাটমোহর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ