নওগাঁ প্রতিনিধি
চলতি শীত মৌসুমে জেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষদের জন্য জেলা প্রশাসনের নিকট শীতবস্ত্র হিসেবে কম্বল হস্তান্তর করেছে আশা-নওগাঁ জেলা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নিকট শীতবস্ত্র হিসেবে চারশতটি কম্বল তুলে দেয়া হয়।
এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আশা-নওগাঁর সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার টিএম আব্দুল হালিম, ডিস্ট্রিক ম্যানেজার (মহাদেবপুর) মতিয়ার রহমান, আশা-নওগাঁ সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার নয়ন কুমার মন্ডল, সিনিয়র রিজিওনাল ম্যানেজার (এগ্রি ও বিশেষ) সাইফুদ্দিন, সাপোর্ট ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মানিক আলী, আতিকুর রহমান, এবিএম কম সিও আবু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের এমন উদ্যোগকে জেলা প্রশাসক স্বাগত à¦