বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গুজবে কান না দেয়ার আহ্বান ডিসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয় এদেশে সব ধর্মের মানুষের বসবাসের সমান অধিকার রয়েছে। বাংলাদেশ চলমান পরিস্থিতিতে কাউকে গুজবে কান দিয়ে প্রভাবিত না হওয়ার এবং গুজবে কান না দিয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহবান জানান তিনি।

বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব পুনর্মিলনী উপলক্ষে মতবিনিময় সভায় এই আহবান জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, যতক্ষণ পর্যন্ত  সবাই ঐক্যবদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা যাবে। আমাদের মধ্যে কোন বিবেধ সৃষ্টি হলে বাংলাদেশের মানুষ বিপদের সম্মুখীন হবে। এজন্য সবাইকে সরকারের পাশে থেকে সরকারের হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সম্প্রীতির যে মেলবন্ধন সেটিকে অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, আপনাদের (সংখ্যালঘু সম্প্রদায়) অধিকার, ঐতিহ্য, জীবনধারা এগুলো রক্ষা করার জন্য সরকার বদ্ধপরিকর। এজন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবেলায়।

এসময় সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালন করতে পারায় প্রশাসনকে ধন্যবাদ দেন পূজা উদযাপন পরিষদের নেতারা।

এসময় পুলিশ সুপার কুতুব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈকত ইসলাম, অতিরিক্ত জেলা এইচ এম এরফান, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষ, পূজা উদযাপন পরিষদ রাণীনগর উপজেলা শাখার সভাপতি চন্দন কুমার মহন্তসহ অন্যরা বক্তব্য দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ