বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নাটোর চিনিকলে আখ মাড়াই শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে নাটোর চিনিকলের ২০২৪-২৫ মৌসুমে ৪১তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে নাটোর চিনিকলের কেইনে ক্রেরিয়ার ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উপসচিব পরিচালক (অর্থ) মো. আবুল কালাম আজাদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারী, জেলা জামায়াতের আমির ডা. মীর নূরুল ইসলাম, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া, বিএনপির নেতা হাবিবুর ইসলাম হেলাল, আবু রায়হান ভুলু প্রমুখ।

এছাড়াও কর্মকতা, সিবিএ নেতৃবৃন্দ ও আখ চাষিরা উপস্থিত ছিলেন।

নাটোর চিনিকল সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ মৌসুমে ৬০ কার্যদিবসে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছিল ৬ দশমিক ৭০ ভাগ। নাটোর চিনিকলের আটটি সাবজোনের ৪৮ কেন্দ্রের অধীনে আখ সরবারহ করা হবে। এর আগে সাবজোনে পরিষ্কার-পরিচ্ছন্ন ও মানসম্মত আখ চিনিকলে সরবারহ জন্য প্রচার-প্রচারণা চালানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ