শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাভার (ঢাকা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

এর আগে, শুক্রবার রাতে গোপন সংবাদে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- ভোলা জেলার সদর থানার চর মনসা গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. নুরু মিয়া ওরফে নুরু উদ্দিন ওরফে ভাংগারী নুরু (৪৫) এবং ঢাকার আশুলিয়ার জামগড়া শিমুলতলা মীরবাড়ী এলাকার মৃত শহিদুল্লাহ মীরের ছেলে মো. জামান মীর (৫৫)।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ