শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

নাশকতার মামলায় সাবেক সেনাপ্রধানের ভাই গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক সেনাপ্রধান শেখ মোহাম্মদ শফিউদ্দিন আহমেদের বড় ভাই এসএম রফিউদ্দিন আহমেদ রফিককে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে তাকে গ্রেফতার করা হয় বলে খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম জানান।

রফিউদ্দিন আহমেদ রফিক খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য রুনু রেজা তাদের বোন।

তাজুল গণমাধ্যমকে বলেন, রফিউদ্দিন রফিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গণহত্যার মামলায় অভিযুক্ত। এছাড়া তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় দুটি নাশকতার মামলা আছে। গত ৩০ আগস্ট দায়ের করা দুই মামলার একটিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, রফিককে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছে থাকা অস্ত্রসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তার কাছে জানতে চাওয়া হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ