জেসমিন প্রামানিক, চাটমোহর (পাবনা)
প্রায় দুই মাস আগে অনেকটা ঢাকঢোল পিটিয়ে চাটমোহর থেকে হামকুড়িয়া সড়কের কাজ শুরু করেন ঠিকাদারের লোকজন। দীর্ঘদিন ধরে চলনবিলের বুক চিড়ে চলে যাওয়া সড়ক ও জনপদ বিভাগের (সওজ) এই রাস্তার ছিল বেহাল দশা। খানাখন্দে ভরপুর এই রাস্তায় চলাচল করতে গিয়ে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ ছিল না। কিন্তু নতুন করে সংস্কার কাজ শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন এলাকার মানুষ। রাস্তার কাজও অনেকটাই দ্রুত গতিতে এগোচ্ছিল। কিন্তু অজ্ঞাত কারণে কাজ ফেলে রেখেই লাপাত্তা হয়েছেন ঠিকাদার ও তার লোকজন।
এখন এই সড়ক নিয়ে ভোগান্তির শেষ নেই- পথ চলতি হাজারো মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের। শুধু কী তাই, সড়কের দুই পাশের দোকানপাট ও বাসাবাড়ি ধূলোর আস্তরণে ঢাকা পড়েছে। সীমাহীন জনদুর্ভোগের শিকার হচ্ছেন সবাই। আর যাদের দেখভাল করার কথা সেই সংশ্লিষ্ট দপ্তরেরও কোনো মাথা ব্যথা নেই সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে!
সরেজমিনে দà