শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

স্লট বুকিং বন্ধ করে দিলো ভারত, আসছে না আলু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার আলু রফতানিতে স্লট বুকিং বন্ধ করে দেয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি সোমবার থেকে বন্ধ রয়েছে।

সোমবার অনলাইনে আলুর স্লট বুকিং বন্ধ করায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলুবাহী ট্রাক দেশে প্রবেশ করেনি। এর আগে রবিবার পূর্বের স্লট বুকিং করা ৬ ট্রাক আলু আমদানি হয়েছে এমনটায় বলেছে হিলি বন্দরের আমদানিকারকরা। তবে বন্দর দিয়ে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে। এদিকে ব্যবসায়ীদের পক্ষে থেকে স্লট বুকিং চালু করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক, নূর ইসলাম বলেন, দেশের বাজারে ভারতীয় আলু চাহিদা থাকায় ভারত থেকে আলু আমদানি করেন আমদানিকারকরা। পশ্চিমবঙ্গ সরকার আলু রপ্তানির উপরে স্লট বুকিং বন্ধ করে দেয়ায় আগে এলসি করা আলু আমদানি হচ্ছে। রোববার ছয় ট্রাক আলু আমদানি হয়েছে। সোমবার ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, যতদিà