শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

নওগাঁয় শিশু কন্যাকে নিয়ে বাবার আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে কোহেলী খাতুন (১০) নামে শিশু কন্যাকে নিয়ে তার বাবা কোরবান আলী (৩২) ট্রেনে কাটা পড়ে আত্মহত্যা করেছেন। সোমবার জেলার রাণীনগর উপজেলায় এ ঘটনা ঘটে। পরে সান্তাহার রেলওয়ে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে।

নিহত বাবা-মেয়ে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা, মেয়ে রাণীনগর আল আমিন দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত কোরবান আলী একজন বাকপ্রতিবন্ধী মানুষ। সে কথা বলতে পারত না এবং কানেও কম শুনত। তার স্ত্রীর অন্য এক যুবকের পরকীয়ার সম্পর্ক ছিল। এরমধ্যে নিহতের স্ত্রী পার্শ্ববর্তী এক ছেলের সাথে তার ছোট মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তারপর সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সকালে কোরবান আলী তার মেয়েকে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে ৯টার দিকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চকের ব্রিজ এলাকায় আত্মহত্যা করে। স্থানীয়রা লাইনের উপর তাদের বাবা ও মেয়ের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে মৃতদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ