শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

নড়াইলে যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথকর্মী সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে নড়াইলে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের দিক নির্দেশনামূলক যৌথকর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম পল।

প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: রাজীব আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম. তমাল আহমেদ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: আমান উল্লাহ আমান ও যুগ্ন সাধারণ সম্পাদক মো: সোহেল রানা।

বক্তৃতা করেন যুবদলের জেলা সভাপতি মো: মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা সভাপতি মো: ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি। যৌথ কর্মীসভায় জেলার ৩ উপজেলা থেকে আগত নেতা-কর্মীদের উপস্থিতিতে শিল্পকলা একাডেমি মিলনায়তন ও চত্ত্বর লোকে লোকারণ্য হয়ে যায়।

বক্তারা সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান এবং দেশ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ