বিএনপির এক জনসভা মঞ্চে দেখা মিলল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ও দীপ মেডিক্যালের মালিক ডা. ফারজানা রহমান দৃষ্টির।
শুক্রবার বিকালে নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির জনসভায় এ ঘটনা ঘটে। এ সময় দৃষ্টিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পেছনের সারিতে বসে থাকতে দেখা গেছে। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে।
জানা গেছে, ডা. ফারজানা রহমান দৃষ্টি সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি ও পলকের স্ত্রী আরিফা জেসমিনের চাচাতো বোন।
অনুষ্ঠানে থাকা কয়েকজন বিএনপির নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফারজানা রহমান দৃষ্টি আওয়ামী লীগের শাসনামলে পলকের দাপটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভাড়া নিয়ে ক্লিনিক পরিচালনা করেà