শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

পাম্প হাউসে পড়ে নর্থ বেঙ্গল সুগার মিলের কর্মচারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রহমান আশরাফি, লালপুর

উত্তরবঙ্গের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মরত ইমরান হোসেন বিদ্যুৎ নামে এক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বয়লারের পাম্প হাউসে পড়ে গুরুতর আহত হন। ৫ ডিসেম্বর মিলের পাম্প হাউসে কাজ করার সময় তার শরীরের অধিকাংশ স্থান ঝলসে যায়। এরপর তাকে চিকিৎসার জন্য রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ৭ ডিসেম্বর সকাল ১১টায় সেখানে তার মৃত্যু হয়।

বিদ্যুৎ গোপালপুর পৌর এলাকার বিজয়পুর গ্রামের বাসিন্দা ও গোপালপুর ডিগ্রী কলেজের কর্মচারী সাইফুলের ছেলে। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক।

মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু জানান, বিদ্যুৎ মিলের চুক্তিভিত্তিক পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক, তবে মিল কর্তৃপক্ষ তার চিকিৎসায় পূর্ণ সহযোগিতা প্রদান করেছে। ইউনিয়ন তার স্ত্রীর জন্য একটি চাকরি দাবি করছে।

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান, এ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। মিল কর্তৃপক্ষ দুর্ঘটনার পর আহত কর্মচারীর চিকিৎসায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে এবং তার মৃত্যু পরবর্তী পরিবার সদস্যদের সাথে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত শুরু হবে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, শাহবাগ থানা পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ