মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার
"অশ্লীলতা নিপাত যাক, সমাজটা শুদ্ধ থাক" এই শ্লোগানকে প্রতিপাদ্য করে মৌলভীবাজারে অশ্লীলতা দমন কমিটির উদ্যোগে জেলা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ডিসেম্বর) বাদ মাগরিব মৌলভীবাজার শহরের একটি রেস্টুরেন্টে মামার বাড়ির হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি শামসুল ইসলাম, জামেয়া আরাবিয়া ইসলামিয়া টাইটেল মাদরাসার মুহতামিম মুফতি হাবিবুর রহমান ক্বাসেমী, জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ মুহাম্মদ আব্দুল হক প্রমূখ।
এ সময় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মুফতি তাফাজ্জুল ইসলাম আরাবী কেন্দ্রীয় সভাপতি হিসাবে নির্বাচিত হন এবং আব্দুল মুকিদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

নব্বই সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির তালিকা নিম্নরূপ- সহসভাপতি- হাফেজ মাওলানা জাকির à