শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

চাল আমদানিতে নেই প্রভাব, লাভের গুড় পিঁপড়ায় খায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমরুল কায়েস, হিলি (দিনাজপুর)

দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার গেল মাসে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করে। ১১ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় চাল আমদানি। এতে এক বুক আশায় ছিল নিম্ন ও মধ্যবিত্তরা। কিন্তু সে আশায় গুড়েবালি। আমদানি শুরুর প্রায় একমাস হলেও পাইকারি ও খুচরা পর্যায়ে নেই এর প্রভাব। বাজারে আগের সেই চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। আমদানিকৃত স্বর্ণা জাতের চাল ৫০ টাকার নিচে নামার কথা থাকলেও বন্দরে বিক্রি হচ্ছে ৫১-৫২ টাকায়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা জানান, আমদানিকৃত চালের তুলনায় দেশীয় চালের দাম কম। তাই বন্দর থেকে চাল কিনতে আগ্রহ কম।

দেশের বাজারে চালের দাম সহনীয় রাখতে শুল্কমুক্ত চাল আমদানির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ব্যবসায়ীরা জানান, এমন উদ্যোগ আরো অন্তত দু’ মাস আগে নিলে আমদানির সুফল মিলত। কেননা নভেম্বর মাসে কৃষকের উৎপাদিত ধান ঘরে আসতে শুরু করে।