শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রংপুরে সয়াবিন তেল ব্যবসায়ীর জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

রংপুরে সয়াবিন তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে আব্দুল মান্নান নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রংপুরের পীরগাছা উপজেলার পীরগাছা বাজারে অভিযান চালিয়ে সয়াবিন তেলের ডিলাম আব্দুল মান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ মজুত ও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির গোপন তথ্যেরভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, কিছু অসাধু পাইকারি ব্যবসায়ী সয়াবিন তেল পাইকারিতে বিক্রি না করে খুচরা দরে করছেন। যার প্রভাব বাজারে পড়ছে। এছাড়া তারা তেল বিক্রির মেমো দেখাতে পারছেন না। এ জন্য একজন ব্যবসায়ীকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে।