শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

'ভারত মসজিদ ভেঙে আমাদের সাম্প্রদায়িকতা শেখাচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যারা ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করে তারা আমাদের সাম্প্রদায়িকতা শেখাচ্ছে বলে মন্তব্য করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারে ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ছাত্রজনতা এই অনুষ্ঠানের আয়োজন করে।

ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত আমাদের সাম্প্রদায়িকতা শিখাতে আসে অথচ তারা গুজরাটের বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে। ভবিষ্যতে কেউ যদি এদেশের মাটির দিকে হাত বাড়ায় তাহলে তাদের দেশের মাটিও নিরাপদ থাকবে না বলে।

তিনি আরও বলেন, স্বৈরাচারের দোসররা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। যতদিন তারা ঐক্যবদ্ধ থাকবে ততোদিন শেখহাসিনাকে ফিরিয়ে আনার সুযোগ নেই।

যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম কে বেলালের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ