শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

বাহুবল প্রেসক্লাবের  নির্বাচন : সভাপতি মাসুম, সেক্রেটারী ইমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ, হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আউয়াল তহবিলদার সবুজ এ ফলাফল ঘোষনা করেন।

সভাপতি পদে ১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুম। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদের প্রতিনিধি কামরুল উদ্দিন ইমন পেয়েছেন ৯ ভোট,তার প্রতিদ্বন্দ্বী  দৈনিক দেশবাংলা প্রতিনিধি এফ আর হারিছ পেয়েছেন ৫ ভোট।

যুগ্ন সাধারণ সম্পাদক পদে দৈনিক কালবেলা প্রতিনিধি টিপু সুলতান জাহাঙ্গীর পেয়েছেন ৯ ভোট, তার প্রতিদ্বন্দ্বী দৈনিক আমার সংবাদের প্রতিনিধি জুবায়ের আহমদ পেয়েছেন ৫ ভোট।

১৫ জন ভোটারের মধ্যে ১৪টি ভোট গ্রহণ করা হয়েছে।

বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক অনন্তবাংলার সহ সম্পাদক সৈয়দ আনোয়ার আব্দুল্লা, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের ডাক প্রতিনিধি জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি আমীর আলী, নির্বাহী সদস্য পদে দেশ রুপান্তর প্রতিনিধি সোহেল আহমদ কুটি, যায়যায়দিন প্রতিনিধি হুমায়ূন কবীর, খোলা কাগজ প্রতিনিধি ছাদিকুর রহমান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ