শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ভরা মৌসুমে বাড়ল দাম, সিন্ডিকেটের দখলে চালের বাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

আমন ধানের ভরা মৌসুমেও লাগামহীনভাবে চালের বাজার অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে রংপুর অঞ্চলে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা। চালের বাজার এখন সিন্ডিকেটের দখলে থাকার কারণে বেড়েছে চলছে চালের দাম এমন দাবি করেছেন পাইকারি ব্যবসায়ীরা। চালের আড়তদার ও মিল মালিকরা বলেন, ধানের সংকটের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সংকটে পড়েছে মধ্যবিত্ত ও দিনমজুর পরিবারগুলো।

রংপুরের মাহিগঞ্জ চালের আড়তে দেখা যায়, প্রতি ২৫কেজি ওজনের চালের বস্তায় দাম বেড়েছে ২০০ থেকে আড়াইশ টাকা। একই পরিস্থিতি লক্ষ্য করা যায় রংপুর সিটি বাজারের চালের পাইকারি দোকানগুলোতে। খুচরা পর্যায়ে গত সপ্তাহের চেয়ে কেজিতে ৩ থেকে ৪ টাকা বেশি দামে চাল বিক্রি হচ্ছে। বাজারে এখন মোটা জাতের স্বর্ণা চালের দাম বেড়েছে। বিক্রি হচ্ছে কেজিতে ৪৩ থেকে ৪৬ টাকায়। গত এক সপ্তাহ আগে ছিল ৪০ থেকে ৪২ টাকা। একইভাবে এক সপ্তাহ আগে চিকন জাতের চাল মিনিকেট বাজারে পাওয়া যেত ৬৯ টাকা থেকে ৭২ টাকা কেজিতে। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৭২ থেকে ৭৩ টাকা প্রতি কেজি। রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর,ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাট জেলার বিভিন্ন হà¦